1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানে হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইরানে হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইরান সরকার নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে। এতোমধ্যে দেশটির আইনপ্রণেতারা সংসদে একটি নতুন বিল পাস করেছেন। ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবারে পাস হওয়া ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পড়ে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

প্রসঙ্গত, হিজাব আইন না মানায় মাহশা আমিনি নামে এক তরুণীকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকাবস্থায় ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে- পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews