1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদযাত্রা: লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু, যাত্রীর চাপ কম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

ঈদযাত্রা: লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু, যাত্রীর চাপ কম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীচাপ তেমন নেই, মোটামুটি ফাঁকা রয়েছে কাউন্টারগুলো। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল নদী বন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে। নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

মোবাইলে নেওয়া হচ্ছে বুকিং। আগামী ২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে। লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা।

আশা করছি সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারব।’ বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ‘আষাঢ় মাসে ঈদ হওয়ায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews