1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে দুই হতদরিদ্রকে অটোভ্যান দিলেন ইউএনও আলী সুজা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উজিরপুরে দুই হতদরিদ্রকে অটোভ্যান দিলেন ইউএনও আলী সুজা

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্রকে অটোভ্যান প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটোভ্যান দুটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

অটোভ্যান পাওয়া দুজন হলেন—গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাস। জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি এফএম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গোমস্তা, সদস্যসচিব কাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews