
উজিরপুর প্রতিনিধি।। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি উজিরপুর বন্দর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারন সম্পাদক সরদার সাহাদুৎজামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহ- সভাপতি মোঃ ফজলুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ এরশাদ হাওলাদার, সিনিয়ার সহ-সভাপতি মোঃ কুদ্দুস, সাধারন সম্পাদক রফিক মল্লিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের শত শত নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য কাল উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী ও সাধারন সম্পাদক সরদার সাহাদুৎজামান কমরেড বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী-আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়। আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে-আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা, না, দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।