1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

উজিরপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৫ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকায় কৃষি জমিতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেফালী বেগম (৬০) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। এদিকে, পৃথক ঘটনায় একই উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে মিন্টু বেপারী বাড়ির পাশে বীজ তলা রক্ষায় বৈদ্যুতিক ইদুরের ফাঁদ তৈরি করেন। আজ সোমবার সকালে তার মা শেফালী বেগম বীজ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, একই উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে পুকুরের পানিতে পরে মো. মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুইটি ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews