1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মসজিদের ইমামকে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মসজিদের ইমামকে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কিসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামকে বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরন করে বেধরক মারধর করে মুক্তিপন দাবী করায় স্ত্রী মুক্তিপন নিয়ে গেলে অতপর স্ত্রীকে অপহরনের চেষ্টা চালায় একদল সন্ত্রসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় সুত্রে জানাযায়, উত্তর সাকরাল সিকদার বাড়ী দীনিয়া হাফেজী মাদ্রাসার মুহতামিম ও কাজী বাড়ী জামে মসজিদের ইমাম পটুয়াখালী জেলার ছোটবিঘা গ্রামের সেলিম মৃধার ছেলে হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান (২৪) তার স্ত্রী খাদিজা আক্তার(২১) কে নিয়ে সাকরাল গ্রামের মৃত মজিবর সন্যামতের বাড়ীতে ভাড়া নিয়ে বসবাস করে থাকেন। ৮ মে শুক্রবার বেলা ১২ টার দিকে গাববাড়ী গ্রামের মোঃ শুক্কুর আলী(৪২) তার ছেলে মোঃ আল ইসলাম(২২), জামাতা মোঃ মিজানুর রহমান(২৫) সন্ত্রাসীরা মিলে হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান কে ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে মটরসাইকেলে করে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে মারধর করে । স্ত্রীকে ফোন দিয়ে মুক্তিপন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করলে স্ত্রী তার বাড়ীর মালিক প্রত্যক্ষদর্শী নাছিমা বেগমকে নিয়ে চাঁদার টাকা না নিয়ে স্বর্ন অলংকার নিয়ে ঘটনা স্থলে গেলে তার স্ত্রীকেও অহরনের চেষ্টা চালায় । ডাকচিৎকার শুনে মসজিদের মুসল্লিরা ও এলাকা বাসী ছুঠে গেলে সন্ত্রাসীরা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসা হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। উজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews