
স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার উজিরপুর থানাধীন গুঠিয়া গ্রামে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ভাই-বোনকে মারদর করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১ টায় গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় এর পিছনে হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত তপ (২৮) ও তিশা মনি (২২) হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত মোঃ রুহুল আমিনের ছেলে ও মেয়ে। আহত তপু ও তিশা মনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তপু জানান তার পার্শ্ববর্তী নেওয়াজ সরদারের ছেলে আতিক সরদার বহুদিন যাবত তিশা মনিকে কুপ্রস্তাব দিয়ে আসছেন এতে তিশা মনি রাজি না থাকায় ঘটনার চার দিন আগে তিশা মনিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে আতিক তিশা মনিকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। বিষয়টি তিশা তার মেজ ভাই তপুকে জানালে তপু ঢাকা থেকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে নেওয়াজ সরদার, আতিক সরদার, নেয়ামত সরদার ও সাইদুল সরদার হত্যার উদ্দেশ্যে রান্দা, রড ও লাঠি সেটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।