1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদে পূর্ণাঙ্গ কমিটি গঠন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদে পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের ৩১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মুসল্লিদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটির মাধ্যমে মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় বিপুল সংখ্যক মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে মোঃ ফারুক সিকদারকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে সভাপতি এবং পোর্ট রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে মসজিদের মোহতাল্লি বোর্ডের সিনিয়র সদস্য মোঃ নওয়াব হোসেন সিকদার আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি সমাজে নৈতিকতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি মুসল্লিদের সহযোগিতা নিয়ে মসজিদের সকল কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ইসলামী সংস্কৃতি চর্চা বৃদ্ধি, মুসল্লিদের সেবার মান উন্নয়ন এবং মসজিদের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews