1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা চলতি মাসে পদত্যাগ করবেন: নাহিদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা চলতি মাসে পদত্যাগ করবেন: নাহিদ

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এ মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ‍্য উপদেষ্টা।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই।

তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।

চলতি মাসেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews