1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ 0 বার সংবাদি দেখেছে
ইনজস্ব প্রতিবেদক // এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে ২৯ অক্টোবর ফল প্রকাশ হতে পারে।

ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চ পর্যায়ের একটি সূত্র বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার। এদিন ফল প্রকাশ হতে পারে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, তারা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আশা করছেন আগামী রোববার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানতে পারবেন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews