1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা ধরা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুমোদিত প্রকল্পসমূহ:

স্থানীয় সরকার মন্ত্রণালয়: উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়), রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ৭ বিভাগীয় শহরে ২০০ শয্যার মাদকাশক্তি নিরাময় কেন্দ্র

নৌপরিবহন মন্ত্রণালয়: ৪টি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর স্থাপন

আইন ও বিচার মন্ত্রণালয়: নারীর বিচারপ্রাপ্তি সহজ করতে “Access to Justice for Women” প্রকল্প

ডাক ও টেলিযোগাযোগ: তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত)

শিল্প মন্ত্রণালয়: সার সংরক্ষণে ১৩টি নতুন বাফার গোডাউন (৩য় সংশোধিত)

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: কিশোর-কিশোরী ক্লাব এবং কুইক রেসপন্স টিম

শিক্ষা মন্ত্রণালয়: টিটিএফ (TVET Teachers for the Future) কর্মসূচি

সংস্কৃতি মন্ত্রণালয়: দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)

এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় পদ্ধতির আধুনিকায়ন এবং পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধি করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews