1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক দিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এক দিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশু মারা গেছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে।

এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, আর রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় মোট ৮০৭ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৭৪৬ জন রোগী ভর্তি হয়েছে।

ঢাকা বিভাগে ৩২৬ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫ জন। আর রাজশাহীতে ৪৬ জনের মধ্যে সবাই, সিলেটে ৪৮ জনের মধ্যে সবাই, বরিশালে ৯৮ জনের মধ্যে ৯৮ জন, চট্টগ্রামে ১৮৬ জনের সবাই, ময়মনসিংহে ৪৬ জনের মধ্যে সবাই, খুলনায় ৪০ জনের মধ্যে সবাই এবং রংপুরে ১৭ জনের মধ্যে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯। আর হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৪৯।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির সংখ্যা ৭৫ হাজার ৯০২। তাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন এরই মধ্যে ছাড়া পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews