1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এগিয়ে এলেন চিত্রনায়িকা ববিও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

এগিয়ে এলেন চিত্রনায়িকা ববিও

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // প্রায় পাঁচ দশক ধরে এফডিসির সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। তার শিল্প-নির্দেশনায় ফুটে উঠেছে শোবিজের অসংখ্য সোনালি মুহূর্ত। আজ তিনি ঝলমলে আলোকে বিদায় জানিয়ে চলে যাচ্ছেন আপন ভিটেবাড়িতে।

জানা গেছে, দীর্ঘ ৪৭ বছর ধরে এফডিসিতে শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো না। তাই প্রিয় কর্মস্থল এফডিসি ছেড়ে ফিরতে চান জন্মস্থানে। এরই মধ্যে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও নির্মাণাধীন ‘তছনছ’ সিনেমার টিম। এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও।

ববি বলেন, ‘তিনি আমাদের অসংখ্য সিনেমার নেপথ্যে ছিলেন। গোটা জীবন এফডিসিতে দিয়েছেন। তার বিদায়ের দিনে নিজ অবস্থান থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার পাশে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি, চলচ্চিত্রের অন্যরাও তার পাশে দাঁড়াবে।’

এদিকে, চলচ্চিত্র সাংবাদিকরা খোরশেদ আলমকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এফডিসিতে হতে চলেছে তার বিদায় সংবর্ধনা। আগামীকাল বুধবার বিকেল ৫টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন সাংবাদিক ও চিত্রকর্মীরা।

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া ও সিনেমা নির্মাতা গাজী মাহবুব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews