1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবারের পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এবারের পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এবারের পূজা হবে সবচেয় শান্তিপূর্ণ। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে। এই সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছে। পূজার জন্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের। ১৩ তারিখে দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরও সারাদেশে নিরাপত্তা থাকবে। যেখানে যতটা দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেয়া হয়েছে। সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেভাবেই কাজ চলছে।

এরআগে সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ধর্মীয় কারণে কারও ওপর অত্যাচার-নির্যাতন হলে শাস্তি নিশ্চিত করা হবে বলে।’

এদিকে শারদীয় দুর্গোৎসব ঘিরে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। সকালে রাজধানীর শাহীনবাগে রাধাকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে।

‘তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপের সুরক্ষার্থে বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews