1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ঢাকার মাহফিলে ওয়াজ করবেন আজহারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এবার ঢাকার মাহফিলে ওয়াজ করবেন আজহারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // দেশের পট-পরিবর্তনের পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিভিন্ন জেলোয় ওয়াজ করছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। এবার ঢাকার এক মাহফিলে ওয়াজ করতে যাচ্ছেন তিনি।

আগামী শনিবার ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালীতে কোরআনের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে তাফসির পেশ করবেন মিজানুর রহমান আজহারী। মাহফিল ভালোভাবে সম্পন্ন করতে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি।

মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তু রাখা হয়েছে। প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে বানানো হয়েছে অজুখানা। বিশাল প্যান্ডেলের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টানানো বড় ময়দান।

মাহফিলের পোস্টার থেকে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এতে সভাপতিত্ব করবেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদার।

উল্লেখ্য, মালয়েশিয়া চলে যাওয়ার পর দীর্ঘদিন বাংলাদেশে ওয়াজ করেননি মিজানুর রহমান আজহারী। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় তিনি এক তাফসির মাহফিলে ওয়াজ করেন। ওই মাহফিলে শ্রোতাদের ঢল নেমেছিল। এরপর বিভিন্ন জেলায় ওয়াজ করেছেন তিনি। সব মাহফিলেই শ্রোতাদের উপচেপড়া ভিড় ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews