1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ভোটটা কঠিন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে: এ্যানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এবার ভোটটা কঠিন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে: এ্যানি

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ 0 বার সংবাদি দেখেছে

খালেদা জিয়া বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাইরে আবার নিতে হয়, তাহলে লন্ডন নিয়ে চিকিৎসা নিতে হবে। সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

তিনি আরও বলেন, এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগতো পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কি বলছে, আর বিএনপি কি বলছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো, আগামি দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews