1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এলজিইডির ক্রিলিক আয়োজিত জলবায়ু অর্থায়ন, প্রকল্প ধারণাপত্র ওআর্থিক প্রস্তাবনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এলজিইডির ক্রিলিক আয়োজিত জলবায়ু অর্থায়ন, প্রকল্প ধারণাপত্র ওআর্থিক প্রস্তাবনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

১৫-১৭ অক্টোবর এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত জলবায়ু অর্থায়ন, প্রকল্প ধারণাপত্র ও আর্থিক প্রস্তাবনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আব্দুল হাকিম। তিনি আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে এলজিইডির জলবায়ু বিষয়ক উন্নয়ন প্রকল্প তৈরিতে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর বিষয়ে জোড় দেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, এই ধরণের প্রশিক্ষণ এলজিইডিতে প্রথম। বিশ্বব্যাপি জলবায়ুর এই পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। কোনো কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়বে এবং সেই সাথে সমুদ্রের পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হবে। ফলে সে সব জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সুতরাং আমাদের এখনই সব রকমের প্রস্তুতি ও শিক্ষা নিয়ে আগামীর রাস্তাঘাট ও অবকাঠমো নিমার্ণ কৌশল আয়ত্বে আনতে হবে। তিনি এই প্রশিক্ষণে ব্যবহৃত প্রশিক্ষণ ম্যানুয়েল প্রস্তুতকারী ক্রিলিক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থাপনা করেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্লানিং) মোঃ জসিম উদ্দিন, ক্রিম এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইডিসি-ক্রিলিক এর সিনিয়র  ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদ রিয়াজ ও নেস্টর জাপাতা।

তিনদিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণে এলজিইডির বিভিন্ন পর্যায়ের ত্রিশজন প্রকৌশলী অংশগ্রহণ করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন আইডিসি ক্রিলিকের প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ। – প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews