1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। আজ রোববার (১৩ মে) শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। গতবার (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সে হিসেবে গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে। অর্থাৎ এসএসসিতে এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

এর আগে রোববার (১২ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ডিজিটালি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত আসছে…

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews