
তিনি বলেন, অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুলগুলোর নির্বাচনি পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হয়ে ফল প্রকাশ হবে। ১৬ নভেম্বর থেকে একযোগে সব বোর্ডের ফরম পূরণ শুরুর পরিকল্পনা করা হয়েছে।
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরুর ঘোষণা দেওয়া হলেও পরীক্ষার্থীদের যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে সে সিদ্ধান্ত থেকে সরে শিক্ষা বোর্ডগুলো।
এখন বোর্ডগুলো রমজান ও ঈদুল ফিতরের পর ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। গেল ২৪ অগাস্ট পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনি পরীক্ষা নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে।
তবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা ওই বিজ্ঞপ্তিতে নতুন সময়সীমা দেওয়া হল।
বোর্ড বলেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের পূর্ণাঙ্গ সূচিসহ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।