1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান এবার এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী এসডিজির মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর কেন অনিশ্চিত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী গরমে ডাবের পানি পানে উপকারিতা ও অপকারিতা মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক সমাজ গড়ার আহ্বান

এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // এসএসসি পরীক্ষায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ প্লাস (GPA-5) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে আনসা তাজরিয়ান। আনসা তাজরিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দৈনিক বরিশাল মুখপত্রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানার একমাত্র সুযোগ্য কন্যা । তার এই অসামান্য ফলাফলে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে আনসা তাজরিয়ান তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। আনসা তাজরিয়ানের এ সাফল্যে দৈনিক বরিশাল মুখপত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনসা তাজরিয়ানের এই ফলাফল তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা সবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews