1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুল জলিল (৭০) নামের এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে মক্কা নগরীর কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আব্দুল জলিলের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে। তিনি পার্শ্ববর্তী চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন আব্দুল জলিলের বড় ছেলে মিজানুর রহমান।

পরিবারের লোকজন জানান, গত ২ ফেব্রুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সস্ত্রীক সৌদি আরবে যান আব্দুল জলিল। গত শুক্রবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ আব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিজানুর রহমান বলেন, ‘মা-বাবা একসঙ্গে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার দাফন পবিত্র মক্কা নগরীতে করা হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews