1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৭১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বিয়ের পর ঘরনি হয়ে উঠেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। হানিমুন শেষে দেশে ফিরে অংশ নিয়েছিলেন নতুন সিনেমার শুটিংয়ে। এরপর অবকাশ যাপন শেষে এবার ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে গেছেন এই নায়িকা।

মক্কা থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি দিয়েছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। শুক্রবার (২৫ নভেম্বর) একটি ছবি পোস্ট করে রবিন জানান, তারা নিরাপদভাবে মদিনায় গিয়ে পৌঁছেছেন। ছবিতে তার সঙ্গে দেখা গেলো পূর্ণিমা ও তার কন্যা উমাইজাকে।

এরপর শনিবার (২৬ নভেম্বর) মসজিদে নববী থেকে একটি ছবি শেয়ার করেন রবিন। সেখানে তার বাহুডোরে রয়েছেন পূর্ণিমা। ধারণা করা হচ্ছে, মদিনার পর মক্কায় গিয়ে তারা ওমরাহ পালন করবেন।

এদকে পূর্ণিমা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে মদিনা সফরের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। সেখান থেকে জানা গেলো, শুধু স্বামী-সন্তান নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে।

স্বামী-সন্তান নিয়ে পূর্ণিমার মক্কা-মদিনা সফরের খবর শুনে উচ্ছ্বসিত নায়িকার ভক্তরাও। তারা এই দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন। পূর্ণিমা-রবিন ওমরাহ সেরে কবে নাগাদ দেশে ফিরবেন, তা অবশ্য এখনও জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews