1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ঘেরে মাছ ধরার সময় ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় রহমতের বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার রাতে বালুখালী এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় রহমতের বিল এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্বে, বালুখালী বিওপি থেকে ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

 

আটকরা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (এফডিএমএন) এবং তারা স্থানীয় একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবস্থান ও স্থানীয় বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগে অনেক সময় তারা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ কারণে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

আটক ১৯ জনের মধ্যে ক্যাম্প-১৯-এর ১১ জন, ক্যাম্প-১০-এর ৩ জন, ক্যাম্প-১১-এর ৩ জন, ক্যাম্প-১২-এর ১ জন এবং ক্যাম্প-১৩-এর ১ জন রয়েছেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিভিন্ন কার্যক্রমে যেন কেও অবৈধভাবে ব্যবহার না করে, সে বিষয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews