1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কন্যাসন্তানের মা হলেন স্বাগতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কন্যাসন্তানের মা হলেন স্বাগতা

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩২৭ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে – মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

২১ জুন রাতে নিজের ফেসবুক ওয়ালে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, ‘‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’’ তিনি আরও জানান, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

ফেব্রুয়ারি মাসে বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা। শুরুতে তিনি দেশের একটি হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও, নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় থাইল্যান্ডে যান।

সেখানে তিনি এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তবে তার আগে তিনি অন্য একটি হাসপাতালে ছিলেন, যেখান থেকে পরে পরিবর্তন করে যান। স্বাগতা বলেছিলেন, ‘‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।’’

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান আজাদ একজন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি লন্ডনপ্রবাসী এবং সফল ব্যবসায়ী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews