1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কয়েক মাসের মধ্যেই ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কয়েক মাসের মধ্যেই ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৫ 0 বার সংবাদি দেখেছে

শুক্রবার (১৩ জানুয়ারি) জাপান সরকারের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাপান সরকার জানিয়েছে, সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশনের দূষিত পানি এই শীত কিংবা গ্রীষ্মের যেকোনো সময়ে সাগরে ফেলা হবে।

জাপানের এই পরমাণু কেন্দ্রটি ২০১১ সালের সুনামির পর থেকে বিকল হয়ে যায়। তখন থেকে পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কগুলোতে পানি জমে আছে। এই পানি নিয়ন্ত্রিতভাবে মুক্ত না করলে পারমাণবিক কেন্দ্রে সমস্যা তৈরি করতে পারে।

ওই সময় সৃষ্ট সুনামি আঘাতে বড় ধরনের ঢেউয়ের সৃষ্টি হয়। এতে পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে পড়ে, যা বড় ধরণের বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। আশেপাশের এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ফুকুশিমার দূষিত পানি সাগরে ছাড়ার বিষয়টি প্রথম ২০২১ সালের এপ্রিলে সামনে আসে। ওই সময় জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়, চুল্লি ঠান্ডা রাখতে ব্যবহৃত পানির ১০ লাখ টন পর্যায়ক্রমে সাগরে ফেলা হবে।

আল-জাজিরা বলছে, বর্তমানে ফুকুশিমার দূষিত পানি দেশটির উত্তরপূর্বাঞ্চলে ট্যাংকে সঞ্চিত করে রাখা হয়েছে। সাগরে ফেলার আগে পানিতে থাকা বিভিন্ন আইসোটোপ দূর করা হবে। তবে ট্রিটিয়াম নামের যে আইসোটোপ পানি থেকে আলাদা করা যায় না সেটিকে পাতলা করে বিপজ্জনক মাত্রার নিচে নামানো হবে। এরপর সাগরে ছাড়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews