1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কয়েদিকে নিয়ে শপিংমলে বেড়াতে গেলেন ৪ পুলিশ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কয়েদিকে নিয়ে শপিংমলে বেড়াতে গেলেন ৪ পুলিশ!

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বিচারাধীন কয়েদি তিনি, তবে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এর দায়িত্বে ছিলেন চারজন পুলিশে। অভিযোগ উঠেছে, ফেরার পথে ওই কয়েদিকে নিয়ে শপিংমলে যান ওই পুলিশকর্মীরা। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের লখনউতে ঘটেছে এ ঘটনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এক টুইটার ব্যবহারকারী ওই ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে লখনউ পুলিশকে ট্যাগ করেন। গত ৭ মার্চ ঘটেছে এ ঘটনা। ভিডিওতে দেখা যায়, ওই চার পুলিশ কয়েদিকে সঙ্গে নিয়ে শপিংমলে ঢুকছেন।

ইতোমধ্যে ওই চারপুলিশকে বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঋষভ রাই নামে এক ব্যক্তি গত বছরের জুন মাস থেকে অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলে। তবে সম্প্রতি অসুস্থ হওয়ায় আদালতের নির্দেশে গত ৭ মার্চ ওই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। এর দায়িত্ব দেওয়া হয়এস আই রামসেবক, কনস্টেবল অনুজ ধামা, নীতিন রানা এবং রামচন্দ্র প্রজাপতিকে।

ভাইরাল ভিডিও লখনউ পুলিশের ঊর্ধ্বতন কর্তপক্ষের নজরে আসতেই তারা চার পুলিশকে বরখাস্ত করেন। এই নিয়ে তদন্ত চলছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews