1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশেও নতুন সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এই নির্দেশনাগুলো তুলে ধরেন।

তিনি জানান, সম্প্রতি দেশে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে আইএইচআর ডেস্কসমূহে নজরদারি বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জনসাধারণের জন্য করণীয় নির্দেশনা:

১. জনসমাগম এড়িয়ে চলুন, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন

২. শ্বাসতন্ত্রজনিত রোগ থেকে সুরক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহার করুন

৩. হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে নিন

৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন

৫. নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধুয়ে নিন

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন

৭. আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলুন ও ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন 

সন্দেহজনক উপসর্গ থাকলে করণীয়:

১. জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকলে ঘরে অবস্থান করুন

২. রোগীকে মাস্ক পরতে বলুন

৩. সেবাদানকারীদেরও মাস্ক ব্যবহার নিশ্চিত করুন

৪. প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ করুন 

সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি: স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরীক্ষা (rt-PCR ও র‍্যাপিড অ্যান্টিজেন), টিকাদান, চিকিৎসা ব্যবস্থাপনা, অক্সিজেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ সব দিকেই প্রস্তুতি বজায় রেখেছে। দেশে এখন পর্যন্ত ২৮ হাজার র‍্যাপিড কিট এবং পরশু ১০ হাজার আরটি-পিসিআর কিট সংগ্রহ করা হয়েছে। ১৭ লাখ ডোজ টিকা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে এবং আরও ১৪ লাখ টিকা মজুদে রয়েছে।

আতঙ্ক নয়, চাই সচেতনতা: স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে বর্তমানে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম। জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট আক্রান্ত ১৫৮ জন এবং জুনের প্রথম ১১ দিনেই শনাক্ত হয়েছে ৫৪ জন। প্রতি ১০০ জন পরীক্ষায় শনাক্ত হচ্ছেন ১৭ জন। শনাক্ত হওয়া ভাইরাসটি ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট হলেও ঘাবড়ানোর কিছু নেই।

সরকার জনগণকে সচেতন করতে প্রচারণা জোরদার করেছে। লক্ষ্য একটাই—আতঙ্ক নয়, দায়িত্বশীল আচরণ।

— স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews