1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে ও ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।

বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী আয়োজন শেষে দর্শকদের জন্য কয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ‘বনলতা এক্সপ্রেস’সহ বিভিন্ন চলচ্চিত্র। উৎসবকে ঘিরে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

আয়োজকেরা জানান, শুধু চলচ্চিত্র প্রদর্শন নয়, চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রবিষয়ক জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসবের দ্বিতীয় দিনে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করবেন।

বিকেলেও একই ভেন্যুতে চারটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে। দুই দিনের এ আয়োজনে চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিকর্মী ও আগ্রহী দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews