1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কর্মকর্তার দক্ষতায় উন্নয়নে গতিশীল বাকেরগঞ্জ উপজেলা , বেড়েছে জনগণের আস্থাও ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১ সংবাদ লিখলেই হুমকি ও নিরাপত্তাহীনতায় অনেকটাই প্রশ্নের মুখে গণমাধ্যম পরিবেশ!

কর্মকর্তার দক্ষতায় উন্নয়নে গতিশীল বাকেরগঞ্জ উপজেলা , বেড়েছে জনগণের আস্থাও !

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

উপজেলার উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন বাকেরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মো. কামরুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রাণ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, খাদ্য সহায়তা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ সরকারি বিভিন্ন প্রকল্প শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে বাস্তবায়ন করছেন বলে জানা গেছে। মাঠপর্যায়ে তার সক্রিয় তদারকি ও সততার কারণে উপজেলার উন্নয়ন কাজগুলো গতি পেয়েছে, বেড়েছে জনগণের আস্থা।

বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় বা অন্য যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রথম দিন থেকেই ছুটে যান মো. কামরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রণয়ন, ত্রাণ গুদাম পরিচালনা, খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিতরণ সব কার্যক্রম নিজে তদারকি করেন। তার তদারকির ফলে ত্রাণ বিতরণে অনিয়ম বন্ধ হয়েছে এবং প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পাচ্ছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, দুর্যোগের সময় ত্রাণ সহায়তা ঠিকমতো পাওয়ার পেছনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুবই দায়িত্বশীল।

উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (FFW), কাজের বিনিময়ে টাকা (TR/Kabikha) এবং ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি স্বচ্ছভাবে বাস্তবায়নের মাধ্যমে মো. কামরুজ্জামান বেকার ও দুস্থ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। প্রকল্প অনুমোদন থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রতিটি কাজকোনো ধাপে অনিয়মের সুযোগ নেই।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, আগের মতো দালাল বা অনিয়ম নেই। এখন কাজ পাই নিয়ম অনুযায়ী। মজুরিও সময়মতো পাই।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, সেতুর মেরামত, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুনর্নির্মাণসহ ছোটখাটো অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের নকশা, বাজেট, প্রাক্কলন, কাজের মান নিয়ন্ত্রণ, অগ্রগতি মূল্যায়নপ্রতিটি ধাপ তিনি নিয়ম অনুযায়ী সম্পন্ন করেন। উপজেলার জনপ্রতিনিধিরা জানান, তিনি নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করেন। কোনো প্রকল্প কাগজে-কলমে নয়, বাস্তবেই কাজ হয়।

সরকারের ভিজিএফ (VGF), ভিজিডি (VGD), টেস্ট রিলিফসহ বিভিন্ন খাদ্য সহায়তা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করেছেন তিনি। উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, সঠিক বরাদ্দ হিসাব, গুদামব্যবস্থাপনা ও বিতরণ কার্যক্রম, সব কিছুই তার কঠোর নজরদারিতে পরিচালিত হচ্ছে।
গরিব-দুঃখী মানুষদের অভিযোগ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। অনেকে বলেন, আগে তালিকায় নাম উঠাতে সমস্যা হতো, এখন যোগ্য মানুষই সুবিধা পাচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি নিয়মিত মাসিক-ত্রৈমাসিক রিপোর্ট তৈরি, বিল-ভাউচার যাচাই, হিসাবরক্ষণ, সরকারি নথিপত্র সংরক্ষণসহ প্রশাসনিক কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তিনি সফলভাবে উন্নয়ন প্রকল্প পরিচালনা করছেন। উপজেলা প্রশাসনের মতে, তার দায়িত্বশীলতা ও স্বচ্ছতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করেছে।

এদিকে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা সংস্কারে শতভাগ কাজ বাস্তবায়ন করে থাকেন পিআইও কামরুজ্জামান। এছাড়া বাকেরগঞ্জ উপজেলার কাজ পরিদর্শন করেও কোন অনিয়ম পাওয়া যায়নি। স্বাস্থ্যতা ও জবাবদিহিতার মাধ্যমে শতভাগ কাজ নিশ্চিত করে থাকেন বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে একজন সরকারি কর্মকর্তার নিষ্ঠা কতটা গুরুত্বপূর্ণ, তার বাস্তব উদাহরণ মো. কামরুজ্জামান। স্বচ্ছতা বজায় রেখে সরকারি তহবিলের প্রতিটি টাকা সঠিক কাজে ব্যবহারের যে সুনাম তিনি অর্জন করেছেন, তা উপজেলার মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে। আগামী দিনগুলোতেও তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা সেবাগ্রহীতাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews