1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কর্মস্থলে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কর্মস্থলে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাড়ি থেকে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় সুবীর তালুকদার (৩৩) নামের সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজারে যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে সুবীর তালুকদার তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন। এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় পৌঁছালে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ও তিনি চাপা পড়েন।

এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি এম আশরাফ উল্লা তাহের। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি এম আশরাফ উল্লা তাহের বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সুবীর তালুকদার ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেছিলেন।

গত ২২ আগস্ট তিনি এসএমপির ট্রাফিক বিভাগ থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। ছুটি শেষে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews