
মোঃ মাসুম বিল্লাহ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষী পেঁচা উদ্ধারের পর সেটি অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অফ কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার রাতে নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি এ পেঁচাটি উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১১টায় পেঁচাটি অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ বিশিষ্ট এ লক্ষী পেঁচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। ২ কেজি ওজনের এ প্রানীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রানী বলে জানায় এনিমমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করে থাকি।