1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাঁচা মরিচের বাজার অস্থির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

কাঁচা মরিচের বাজার অস্থির

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৯৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কাঁচা মরিচের বাজার অস্থির। দামে নেই কোনো নিয়ন্ত্রণ। এক মাসের ব্যবধানে ১১০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে দাম। এতেই বুঝা যায়, দামে কাঁচা মরিচের ঝাল কতটুকু বেড়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি প্রতিকেজি কাঁচা মরিচ ১৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে কয়েকটি খুচরা বাজারে কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে ক্রেতারাও মরিচ কেনায় হাত গুটিয়ে এনেছেন। বেশিরভাগ ক্রেতাই আড়াইশো গ্রাম মরিচ কিনছেন। যার দাম ৬০ টাকা।

রাজধানীর পণ্যের দরের হিসেব রাখে কৃষি বিপণন অধিদপ্তর। সংস্থাটি বলছে- গত মাসে একই দিনে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-১০০ টাকায়। যদিও গত বছর একই সময় কাঁচা মরিচের দাম সেই তুলনায় বেশি ছিল, ১২০-১৫০ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে এখন দাম বেড়েছে ৪৮ শতাংশ। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বাজারভেদে ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা এনামুল হক বলেন, বুধবার রাতে ভারত থেকে কয়েক ট্রাক মরিচ আসায় দাম কিছুটা কমেছে। আবার যদি কাল কম আসে তাহলে বেড়ে যাবে। কাঁচাপণ্যের কোনো ঠিক নেই।

তিনি বলেন- বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে। সেটা বৃষ্টি আর ভারতের আমদানির ওপর নির্ভর করে। বৃষ্টি বেশি হলে মরিচে পচন ধরে নষ্ট হয়।

ব্যবসায়ীরা বলছেন- কোরবানির ঈদের আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০-৮০ টাকা। ঈদের পর থেকে কিছুটা বেড়ে ১০০ পর্যন্ত ওঠে। এরপর গত এক সপ্তাহ আগে দাম ছিল ১৪০-১৫০ টাকার মধ্যে। শেষ তিনদিনের ব্যবধানে এখন দাম অস্বাভাবিক হয়েছে।

বাছেত মোল্লা নামের এক ব্যবসায়ী বলেন- বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় এবার বৃষ্টি হয়নি। তারপরও বেড়েছে দাম। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি। ভারত থেকেও চড়া দামে মরিচ আসছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- সারাদেশেই কাঁচা মরিচের দাম বেশি। এমনকি দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকারভেদে ১৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

ভারত থেকে কাঁচা মরিচ আনেন এমন এক ব্যবসায়ী একরামুল হক সাংবাদিকদের বলেন, কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহে চাপ পড়েছে। সেজন্য মোকামগুলোতে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews