1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের বিরোধ, ৫ জনকে কুপিয়ে জখম প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয় নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু ডিসেম্বরে শ্রমিকদের নতুন মজুরি, সাভারে পুলিশের গাড়িতে আগুন ও সংঘর্ষ কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৫০ শিক্ষার্থী আহত, গুরুতর ৩ কাজিরহাটে হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ কাজিরহাটের ভাসানচরে বসতঘরে সিঁধ কেটে ৫ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরি মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযান চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজিম

কাজিরহাটে হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

 

রাসেল কবির, মেহেন্দিগঞ্জ

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাসানচর ইউনিয়নের ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিশু তাফসিন আহমেদ আরিশকে উদ্ধার করা হয়।

 

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শিশুটির মা রেহানা আক্তার হেনা ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সন্তান উদ্ধারের আবেদন করেন। আদালতের ২৭০/২৬ নম্বর মামলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০০ ধারায় সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। মামলায় আবুল মনসুর, কনা বেগম ও নুর আফজলকে বিবাদী করা হয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়, পারিবারিক বিরোধের জেরে গত ১৫ মে ২০২৬ তারিখে ঢাকার আশুলিয়ার শ্রীপুরে ভাড়া বাসা থেকে শিশুটিকে নিয়ে মায়ের বোনের বাসায় যান রেহানা আক্তার। পরে তাঁর স্বামী শিশুটিকে ঘোরানোর কথা বলে নিয়ে যান। এরপর সন্তানকে ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি। বিভিন্নভাবে চেষ্টা করেও সন্তানকে ফিরে না পেয়ে আদালতের শরণাপন্ন হন মা।

 

কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির অবস্থান ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসায় শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে আদালতের সার্চ ওয়ারেন্ট অনুযায়ী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার সূত্র ধরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews