1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কিশোর গ্যাং লিডার দৌলতখানের সাবেক মেয়র পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কিশোর গ্যাং লিডার দৌলতখানের সাবেক মেয়র পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

মো:রাশেদ খান ভোলা

ভোলার দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদারের পুত্র ও কিশোর গ্যাং লিডার দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ভগ্নিপতি কামরুল ইসলাম। রবিবার(১৭ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি দৌলতখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল ইসলাম বলেন,, আমার শ্যালক দৌলতখান পৌর ছাত্রলীগের সভাপতি নবী নেওয়াজ আকাশ গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে, যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও কাল্পনিক। প্রকৃতপক্ষে ৫ আগষ্টের পর আমার শ্বশুর দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার ও শ্যালক নবী নেওয়াজ আকাশ বাড়ি ছেড়ে চলে যান। তাদের অনুপস্থিতিতে বিএনপি নেতাকর্মী কর্তৃক তাদের বাসায় ভাঙচুর, পুকুরের মাছ লুট, ছাগল নিয়ে যাওয়া, চাঁদা দাবি করা এমন কোন ঘটনা ঘটেনি। এমনকি আমার কাছ থেকে চাঁদা দাবি ও আমার শ্বাশুড়ির স্বর্ণালংকার বিক্রি করে চাঁদা দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামীলীগের কর্মীদের হত্যা ও মারপিটের মিথ্যা ঘটনার কথা উল্লেখ করে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি নবী নেওয়াজ আকাশের সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যেের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews