1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কীর্তনখোলায় মিলল ভাসমান যুবকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কীর্তনখোলায় মিলল ভাসমান যুবকের মরদেহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার দুপুরে নগরীর বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া যুবকের বয়স ৩০ এবং তিন-চার দিন আগে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম শিকদার।

তিনি জানান, কীর্তনখোলা নদীতে মরদেহ ভাসতে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন তারা।

তিনি বলেন, ‘মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে নৌ থানার ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews