1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে জ্বালানি তেলের দাম বাড়ায় ইলিশ শিকারে বাড়তি চাপ

কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন বিকাশের দোকান থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রাসেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, আজ কুয়াকাটার বিভিন্ন এলাকায় বিকাশের দোকানে গিয়ে মো. রাসেল নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এ সময় তিনি দোকানিদের কাছ থেকে বিভিন্নভাবে নগদ অর্থ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তার আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করেন।

পরে বিষয়টি কলাপাড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ হাতানোর চেষ্টার অভিযোগে মো. রাসেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ভুয়া পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews