1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় লটারির নামে চলছে জুয়া, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কুয়াকাটায় লটারির নামে চলছে জুয়া, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

কলাপাড়া উপজেলা প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটায় এক মাসব্যাপী পর্যটন মেলায় লটারির আড়ালে প্রকাশ্যে জুয়া চলছে বলে অভিযোগ উঠেছে। মেলার মূল উদ্দেশ্য পর্যটকদের বিনোদন দেওয়া হলেও, এখন তা জুয়ার আখড়ায় পরিণত হয়েছে বলে মনে করছেন সাধারণ জনগণ। গত ৮ জানুয়ারি কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রথম দিকে মেলাটি পর্যটকদের বিনোদনের জন্য আয়োজিত হলেও, এখন তা মূলত জুয়া কেন্দ্রিক হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। তাদের ভাষ্য, মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে লটারির নামে জুয়া, যা আইনের পরিপন্থী। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক ও প্রশাসনের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, কিন্তু এখানে কিছু সাংবাদিক জুয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ মনে করছেন, জুয়া একটি অবৈধ কর্মকাণ্ড এবং এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত এই জুয়া বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন এবং সাংবাদিকদেরও ন্যায় ও নীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews