1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কৃষ্ণচূড়ার আগুনে পুড়ে মুগ্ধতা ছড়ালেন পরী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কৃষ্ণচূড়ার আগুনে পুড়ে মুগ্ধতা ছড়ালেন পরী

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই অভিনেত্রী।

যেখানে কৃষ্ণচূড়ার আগুনে পুড়ে ফাগুনের রঙ মাখলেন নায়িকা। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’

ছবিগুলো দেখা যাচ্ছে, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা।

ছবি পোস্টের পরপরই ভক্ত-অনুরাগীরা সবাই তার রূপের প্রশংসা করতে শুরু করেছেন।

একজন লিখেছেন, ‘পরী সত্যিকারেই পরী।’

আরেকজন লিখেছেন, ‘কী সুন্দর লাগছে, পুরো ডানা কাটা পরী।’

আরেক ভক্ত লিখেছেন, ‘কৃষ্ণচূড়া এবার পরিপূর্ণতা পেলো।’

প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।

এদিকে চলতি মাসেই পরীমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে আনন্দে ভাসছেন তিনি। গত ১২ মে কন্যার আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন নায়িকা। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews