1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেমন আছেন নাফীস ইকবাল, জানালেন নিজেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কেমন আছেন নাফীস ইকবাল, জানালেন নিজেই

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল হঠাৎ করে স্ট্রোক করেছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে থেকে নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে বিসিবিতে কর্মরত নাফীস।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাফীস জানান, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

নাফীস লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’

তার মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হয়েছে। তবে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি।

চিকিৎসা বিজ্ঞানে নাফিসের রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে। সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস নামের এই রোগ লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews