1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কোনো ওসি আমার আত্মীয় নয়, অসঙ্গতি হলেই জবাব দিতে হবে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

‘কোনো ওসি আমার আত্মীয় নয়, অসঙ্গতি হলেই জবাব দিতে হবে’

  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘পুলিশের কাজে গাফিলতি থাকলে জড়িতদের ছাড় দেওয়া হবে না। কোনো থানার ওসি আমার আত্মীয় নয়। কাজের অসঙ্গতি হলেই তাদেরকে জবাব দিতে হবে। কোনো প্রটোকল, গার্ড ছাড়াই বিভিন্ন থানায় আমি পরিদর্শনে যাব। আমি দুষ্টু গরু রাখব না, শূন্য গোয়াল রাখব।’

আজ সোমবার সিএমপিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ এসব কথা বলেন তিনি।

পরিবহনে চাঁদাবাজিসহ নানান অপরাধে পুলিশের যোগসাজশ থাকার প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংস্থা নেবে না। এসবের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।’

চট্টগ্রামে একসঙ্গে ৩০-৪০ জন শিশু নিখোঁজের যে কথা বলা হচ্ছে সেটিকে গুজব দাবি করে সাইফুল ইসলাম বলেন, ‘অনেকে প্রেম করে বাড়ি ছেড়ে যাচ্ছে, আবার কেউ মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছে, অনেকে পরিবারের সঙ্গে অভিমান করে যাচ্ছে; তাদের অধিকাংশই আবার ঘরে চলে এসেছে। অভিভাবকদের বলব, যাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে তার ছেলে কোথায়, কী কারণে গেছে- এসব বিষয়ে নজর রাখা দরকার।’

সিএমপি কমিশনার বলেন, ‘আমি চট্টগ্রামকে ভালো করেই চিনি। এখানে আমি আগেও কর্মরত ছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিএমপি আপনাদের সঙ্গে আছে। এখানকার অপরাধীরা আমার আত্মীয় নয়। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনা সময়ের ব্যাপার। সিএমপির দরজা সবার জন্য খোলা থাকবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews