1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কোরআনের কথা বললেও হাসিনা আলেমদের নামে মামলা দিত’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

‘কোরআনের কথা বললেও হাসিনা আলেমদের নামে মামলা দিত’

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, কোরআনের আলোকে আলেম সমাজ ও আমরা সত্য কথা বলতে গেলেও মিথ্যা আইসিটিসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিত। পাশাপাশি জুলুম-নির্যাতন করত স্বৈরাচার শেখ হাসিনা।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের নিয়ামতপুরে একটি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি।

 

শাকিল উজ্জামান বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোরআন ও দিনের ওয়াজ মাহফিলের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগত। অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল করতে দিত না। এমনকি অনুমতি নেওয়ার পরও বিভিন্ন বক্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকত।

 

তিনি আরও বলেন, আলেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কোরআনের আলোচনায় যদি তাদের কোনো বক্তব্য ফ্যাসিস্টের বিপক্ষে চলে যেত তারা মাইক পর্যন্ত বন্ধ করে দিত। আমরা কিন্তু এসব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখেছি। আল্লাহ তায়ালা এসব জায়গা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews