1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্যাম্পাসে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ক্যাম্পাসে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করেন। পুলিশ জানান, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে কলেজে ঘুরতে যান। এসময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন।

এরপর ওখান থেকে ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানানো হয় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে শিক্ষার্থীরা আটক করেছেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে।

থানায় ছাত্রলীগ নেতা সালমান ফারসি শোভনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে তিনি সরকারি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান। এসময় শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন।

কথা বলার সময় পেছন থেকে ১৫-২০ জন ছেলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এরপর পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেন। এসময় ওই ছেলেরা তার দুটি ফোন এবং বাইকটা রেখে দেন।

এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, এডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিল। এসময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই।

এরপর পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিবিরের কেউ জড়িত নয়, আমাদের প্রোগ্রামের যাতে কোন সমস্যা না হয় সে জন্যই পুলিশকে ফোন দেওয়া হয়। আর উনার ফোন, বাইক কে নিয়ে গেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারব না।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, যাকে আটক করা হয়েছে সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এই বিষয়ে কাজ করছি।

যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোন অভিযোগ না পাওয়া গেলেন আমরা অন্য ব্যবস্থা নিবো। আর ওর ফোন আর বাইকের বিষয়টা আমরা দেখছি। যারা আমাদের ফোন দিয়েছে তাদের দুইজনকে ডেকেছি, আমরা তাদের সাথে এই বিষয় কথা বলব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews