1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‍খাবার দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে মারল ছেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

‍খাবার দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে মারল ছেলে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // খাবার দিতে দেরি হওয়ায় ছেলে রতনের লাঠিল আঘাতে মা শ্যামলী খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঝের পাড়ায় এঘটনা ঘটে। ছেলে রতন হোসেন (২২) কে আটক করেছে পুলিশ। নিহত শ্যামলী কেশপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার কেশপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে রতন বিকেলে তার মা শ্যামলী খাতুনের কাছে খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সাথে রতনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রতন বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে।এতে মা শ্যামলী গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ছেলেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews