1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের দাঁড়িপাল্লার সমর্থনে গৌরনদী উপজেলার সরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রার্থীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন, সেক্রেটারি বায়জিদ শরীফ। নির্বাচনী সভার শুরুতে গণধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান, যুব অধিকার পরিষদের নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করে দাঁড়িপাল্লার নির্বাচনী সভায় সদ্য সাবেক গণধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনীতির আশায় আমরা এতোদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনী আবহ তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিলো। কারণ ২০২৪ সালের ৫ আগস্টের পর যে রাজনৈতিক দল দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসীর রামরাজত্ব কায়েম করেছে সেই দলের সাথে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা হাত মিলিয়েছে। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলায় আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews