1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গবাদিপশু চরাতে গিয়ে বজ্রপাতে রাখালের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গবাদিপশু চরাতে গিয়ে বজ্রপাতে রাখালের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় বজ্রপাতে রফিক মাঝি নামে এক রাখালের মৃত্যু হয়েছে। নিহত রফিক মাঝি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দা মাসুদ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার সোনার চরে গরু চরাতে যান রফিক মাঝি। পরে তিনি একটি নৌকায় বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রফিক মাঝির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews