1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামাসের নেতৃত্বাধীন পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলের দুই বিমান হামলায় এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি সত্ত্বেও ফের ফিলিস্তিনি ভূখণ্ডটিতে প্রাণঘাতী হামলা চালালো ইসরায়েল।

স্থানীয় চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালায়, এতে তিন পুলিশ সদস্য ও এক বালিকাসহ তিন বেসামরিক নিহত হয়। এসব হামলায় আহত হয় আরও চারজন।

রয়টার্স জানিয়েছে, গাজায় সর্বশেষ এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ৬৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা সরকারি হিসাবে ৭২ হাজার ছাড়িয়ে গেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, সেখানে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রও আছে। এর পাশাপাশি লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল; এর অংশ হিসেবে তাদের বাহিনীগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালাচ্ছে।

যুদ্ধবিরতি ও ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ সত্ত্বেও গাজায় সহিংসতা অব্যাহত আছে। ফিলিস্তিনি ছিটমহলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এক মাস আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews