1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গাজীপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে

ছিনতাইকারী সন্দেহে গাজীপুরের টঙ্গীতে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠনো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার অজ্ঞাত দুই যুবক টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউর করিম বলেন, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews