1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গুলশানে দু’জনের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গুলশানে দু’জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর গুলশান-২ নম্বরে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। দুই জনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রফিক (৬২) ও সাব্বির (১৫)। এদের মধ্যে রফিকের বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়া এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দু’জনকে গত বৃহস্পতিবার যেকোনও সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।

ওসি আরও জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews