1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

সরকারি রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তি সুরক্ষার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অবৈধভাবে দখলকৃত ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি ও চান্দিনা ভিটি (দোকান) পরিদর্শন করা হয়েছে।

 

রোববার (১৪ জুন ২০২৬) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মাঠ পর্যায়ের পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে দীর্ঘদিনের বকেয়া থাকা বেশ কয়েকটি ভিপি জমি ও চান্দিনা ভিটির রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। একই সঙ্গে নবায়নবিহীন চান্দিনা ভিটি (দোকান) চিহ্নিত করতে সংশ্লিষ্ট স্থানে লাল পতাকা ও রশি টানানো হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

 

এ লক্ষ্যে চিহ্নিত কিছু চান্দিনা ভিটিতে ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এজন্য উপযুক্ত ও আগ্রহী আবেদনকারীদের উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সরকারি পাওনা দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও রাজস্ব আদায়ের স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জনস্বার্থে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews