1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ডিসি অফিসের পিয়ন জুয়েলের বিরুদ্ধে চাকরি বাণিজ্যের অভিযোগ বিসিবি সভাপতি তামিমকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ইউপি সদস্য হেলেনা আক্তার জানিয়েছেন-তিনি ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা রাতে প্রথমে বাড়ির গেট ও পরে বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। ইউপি সদস্য আরো জানিয়েছেন-বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির গেট ভাঙা দেখে তাদের খবর দেয়। পরবর্তীতে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews